প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ‘শরীয়াহ’র সাথে বিশ্বাসের শীর্ষে’ স্লোগানে ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ্ ইসলামী...

‘শরীয়াহ’র সাথে বিশ্বাসের শীর্ষে’ স্লোগানে ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

0
‘শরীয়াহ’র সাথে বিশ্বাসের শীর্ষে’ স্লোগানে ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
শরীয়াহ্সম্মত আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১৯৯৫ সালে যাত্রা শুরু করা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই গৌরবময় মাইলফলক অতিক্রম উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী ২২৬টি শাখা, ৮৯টি উপশাখায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম ও এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, মোঃ আসাদুজ্জামান ভূঞা, মোঃ আমিনুল ইসলাম ভূঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাসেম এফসিএ. এফসিএমএ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীগণ। সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে বাংকের চেয়ারম্যান বদিউর রহমান ৩১ বছর পূর্তির এ মাহেন্দ্রক্ষণে গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীদারসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “১৯৯৫ সালে ‘সর্বদাই শরীয়াহ্’র যে মূল্যবোধকে ভিত্তি করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পথচলা শুরু হয়েছিল, আজও আমরা সেই মূল্যবোধকে ধারণ করেই এগিয়ে চলেছি। এই দীর্ঘ পথচলায় আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, শরীয়াহ্কে সঙ্গে নিয়ে আল আরাফাহ্ ইসলামী ব্যাংককে আমরা আরও শক্তিশালী ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে এগিয়ে নেব।”
নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “‘৩১ বছর শরীয়াহ্’র সাথে, বিশ্বাসের শীর্ষে’Ñএই ট্যাগলাইনের মধ্যেই ফুটে উঠেছে আপনাদের ভালোবাসা, আস্থা ও আমাদের দীর্ঘ পথচলার সাফল্য। এই পথচলায় আমাদের বিস্তৃত নেটওয়ার্ক,  প্রায় সাড়ে ৬ হাজার এম্পøয়িজের পরিবার, বিজনেস চ্যানেল ও অপারেশন্স একটি বড় অর্জন। একই সঙ্গে করর্পোরেট গভর্নেন্স, গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি ও একাউন্টিবিলিটি আরও শক্তিশালী করার পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন ও প্রসেস ডেওভলপমেন্টর মাধ্যমে সেবা আরও সহজ ও কার্যকর করতে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ, এই ধারাবাহিকতায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক আরও আধুনিক ও আস্থাশীল ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।”
ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ব্যাংকের সকল বোর্ড সদস্য, নিয়ন্ত্রক সংস্থা, গ্রাহক, স্টেকহোল্ডার এবং সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ৩১ বছর পূর্ণ করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আজকের এই অবস্থানে এসেছে। সময় বদলাচ্ছে, গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশাও পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আধুনিক ও উদ্ভাবনী সেবা, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং এবং রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেবার পরিধি বাড়াচ্ছি। ৩১ বছরের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে আমরা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।”
(পরের পৃষ্ঠা দ্রষ্টব্য)
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তিন দশকের পথচলায় দশের অর্থনীতিতে আস্থা প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ব্যাংকটির ৪২ লক্ষ গ্রাহকের সাড়ে ৫৪ হাজার কোটি টাকার আমানত রয়েছে। দেশেজুড়ে বিস্তৃত ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা, ৭৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ২৫৪টি এটিএম ও সিআরএম নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম- এআইবি আই-ব্যাংকিং ও ইসলামিক ওয়ালেটের মাধ্যমে গ্রাহকদের যেকোনো সময়, যেকোনো স্থান থেকে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুযোগ দিচ্ছে।
৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংক কর্তৃপক্ষ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ব্যাংকের গ্রাহক, আমানতকারী, শেয়ারহোল্ডার, পরিচালক পর্ষদ, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়িক অংশীদার, গণমাধ্যম এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version