প্রচ্ছদ বিশেষ খবর বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক...

বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0
বাংলাদেশ কৃষি ব্যাংকে ব্যাংক কর্মকর্তাদের জন্য ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকে “The Art of Inner Wellness for Bank Officials” শীর্ষক কর্মশালা ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংক কর্মকর্তাদের মানসিক সুস্থতা, আত্ম উন্নয়ন, কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে মানসিক সুস্থতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানসিক প্রশান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি কর্মকর্তাদের কর্মদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুল আমিন বলেন, কর্মক্ষেত্রে ইতিবাচক মানসিকতা ও পারস্পরিক সহযোগিতা কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সেবা সেবা প্রদানে আগ্রহী করে তোলে। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, দক্ষতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ ও আত্মবিশ্বাসী মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির অন্যতম চালিকা শক্তি। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও মাইন্ড মেন্টর, ওয়েলনেস কোচ ও আন্তর্জাতিক বক্তা ডা. মেছবাহ উদ্দিন। তিনি মানসিক সুস্থতা, আত্মসচেতনতা, ইতিবাচক চিন্তাভাবনা, আবেগ নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রের চাপ মোকাবিলা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যেও নিজের মানসিক অবস্থার প্রতি সচেতন থাকা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং মানসিক প্রশান্তির বিষয়ে সচেতনতা একজন কর্মকর্তাকে আরো মনোযোগী, আত্মবিশ্বাসী ও কার্যকরভাবে দায়িত্ব পালনে সাহায্য করে। কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম ও মোহাঃ খালেদুজ্জামান সহ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব পদমর্যাদার নির্বাহীগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version