প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

0
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বরিশালে বাংলা কিউআর (Bangla QR) বিতরণ ও ক্যাশলেস ক্যাম্পেইন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ০৪ অক্টোবর ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। “এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ের ইভিপি মো. মাজহারুল হক, এসএভিপি মো: মমিনুল ইসলাম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ বলেন, বরিশালে আধুনিক ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মাত্র বাংলা কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন। তিনি আরও বলেন, বাংলা কিউআর ব্যবহারের ফলে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের জন্য লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়বে।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version