প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

0
বরিশালে বাংলা কিউআরের প্রচারণায় সোনালী ব্যাংক

বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে বরিশালে প্রচারণা চালিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ১৩ অক্টোবর মঙ্গলবার বরিশাল শহরের সোনালী ব্যাংক ভবন প্রাঙ্গণে আয়োজিত বাংলা কিউআরের প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। প্রচারণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ, মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. জসিম উদ্দিন খান, ডেপুটি জেনারেল ম্যানেজার মু. আলমগীর হোসেনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version