প্রচ্ছদ ব্যাংক-বিমা বরিশালে সোনালী ব্যাংক এর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে সোনালী ব্যাংক এর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

0
বরিশালে সোনালী ব্যাংক এর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস বরিশাল ও ফরিদপুরের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জিএম অফিস বরিশাল ও ফরিদপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ম্যানেজারদের অংশগ্রহণে ১৪ অক্টোবর বুধবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও জিএম অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. তানজিমুল ইসলাম।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version