প্রচ্ছদ কর্পোরেট সংবাদ রংপুরে সোনালী ব্যাংক এর ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে সোনালী ব্যাংক এর ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

0
রংপুরে সোনালী ব্যাংক এর ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস রংপুর ও দিনাজপুরের যৌথ আয়োজনে বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জিএম অফিস রংপুর ও দিনাজপুরের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং প্রিন্সিপাল অফিসসমূহের আওতাধীন সকল শাখা ও উপশাখা প্রধান এবং আওতাধীন অফিস ও শাখাসমূহের নির্বাহীদের অংশগ্রহণে বুধবার (১৮ নভেম্বর) রংপুর শহরের বেগম রোকেয়া মিলনায়তনে এ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। জিএম অফিস রংপুরের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মুহাম্মদ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী এবং জিএম অফিস দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version