শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৪১৪তম সভা ১৪ অক্টোবর ২০২৬ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকবৃন্দ জনাব মো: সানাউল্লাহ সাহিদ, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো: তৌহীদুর রহমান, জনাব এ. কে. আজাদ, জনাব মো: মশিউর রহমান চমক, জনাব ফকির মাসরিকুজ্জামান, জনাব ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক জনাব মো: রিয়াজুল করিম এবং জনাব মোয়াম্মেল এ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।
