আজ রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে “সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট” বা এই সংক্রান্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখিত জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি সত্য নয়। এ ধরণের কোন ঘটনা ঘটেনি। জনতা ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের রিপোর্টের প্রতিবাদ জানানো হচ্ছে এবং নিম্নে প্রকৃত সত্য তুলে ধরা হল।
পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা: বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অফলাইনে বা বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে।
