প্রচ্ছদ কর্পোরেট সংবাদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

0
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদ পরিচালক আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, খাজা শাহ্রিয়ার, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version