দেশের রপ্তানিমুখী হিমাহিত খাদ্য খাতের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত এ তহবিলের মাধ্যমে হিমাহিত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য এবং অন্যান্য হিমাহিত খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ঠ উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের নিবাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহিন হাওলাদার ও এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূইয়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে রপ্তানিযোগ্য হিমাহিত খাদ্যপণ্যের কাঁচামাল সংগ্রহ, বাণিজ্যিক চাষাবাদ, কারখানার আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, হিমাগার ও কোল্ড স্টোরেজ স্থাপন এবং বন্ধ বা আংশিক বন্ধ বা আংশিক বন্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা পুনরায় চালুর সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে জানানো হয়, দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।
