প্রচ্ছদ বিশেষ খবর বাংলাদেশ কৃষি ব্যাংক এর কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এর কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

0
বাংলাদেশ কৃষি ব্যাংক এর কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় কুমিল্লা এর আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবস্থাপকগণ ও মাঠকর্মীদের অংশগ্রহণে ২০২৫-২০২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রাসমূহ শতভাগ অর্জন বিষয়ক বিভাগীয় সম্মেলন-২০২৬ ১৪-১১-২০২৬ খ্রি. তারিখে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র (CHRD-Cumilla), কোটবাড়ি রোড, ধনপুর, হালিমনগর, কুমিল্লায় এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অত্র ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি কৃষি ঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ারায় পৌঁছে দেয়া, ঋণ বিতরণ, আদায় ও আমানত সংগ্রহের উপর বিশদ গুরুত্ব আরোপ করে সকল লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম।কুমিল্লা বিভাগ এর মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল/অঞ্চলের মুখ্য আঞ্চলিক/মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকগণ এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version