প্রচ্ছদ বিশেষ খবর ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কমিউনিটি ব্যাংক এর সিএসই ও সিসিইদের সঙ্গে এমডি ও...

ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কমিউনিটি ব্যাংক এর সিএসই ও সিসিইদের সঙ্গে এমডি ও সিইওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কমিউনিটি ব্যাংক এর সিএসই ও সিসিইদের সঙ্গে এমডি ও সিইওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল, সুসংহত ও লক্ষ্যভিত্তিক করার প্রত্যয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ নভেম্বর ঢাকার ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে আয়োজিত এ সভায় ব্যাংকের কর্মরত সিএসই ও সিসিইসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কেবল আর্থিক অর্জনের ওপর নির্ভর করে না; বরং প্রতিটি কর্মীর দক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই সেই সাফল্য টেকসই রূপ লাভ করে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তাঁদের প্রশ্ন ও মতামতের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সরাসরি মতবিনিময়ের এই আয়োজন কর্মীদের ভাবনা ও অভিজ্ঞতাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত করার একটি কার্যকর সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে অসামান্য অবদান ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরা ১০ জন সিএসই ও সিসিইকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়, যা পুরো আয়োজনকে আরও আনন্দমুখর ও প্রাণবন্ত করে তোলে।

পরিশেষে মধ্যাহ্নভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

কমিউনিটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে প্রতিটি সহকর্মীর অবদানকে গুরুত্ব দেওয়া এবং সকল পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল তাৎপর্য। সম্মিলিত দক্ষতা, নিষ্ঠা ও অভিন্ন লক্ষ্যকে ধারণ করে একটি শক্তিশালী, আধুনিক ও টেকসই ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে কমিউনিটি ব্যাংক।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version