প্রচ্ছদ ব্যাংক-বিমা সম্মিলিত ইসলামী ব্যাংক এর ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংক এর ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

0
সম্মিলিত ইসলামী ব্যাংক এর ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ২০তম সভা ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অবঃ) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া ও মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ খেলাপী বিনিয়োগ আদায় কার্যক্রম জোরদার ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান রেখে পর্যায়ক্রমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version