মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে, যা স্বনামধন্য এই দুটি প্রতিষ্ঠানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
গত ১০ নভেম্বর, ২০২৬ তারিখে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল (হোল্ডিং নং ২১৩/এ)-এ অবস্থিত টয়োটা বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. শাফকাত হোসেন এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ইউসুকে ওগিনোসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কৌশলগত অংশীদারিত্ব উন্নত ব্যাংকিং সেবা, গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়ন এবং পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সুযোগ সৃষ্টির মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য সংযোজনে এমটিবি এবং টয়োটা বাংলাদেশের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়।
