প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক এর ঢাকা সার্কেল-১ এর ব্যবসায়িক পর্যালোচনা সভা

অগ্রণী ব্যাংক এর ঢাকা সার্কেল-১ এর ব্যবসায়িক পর্যালোচনা সভা

0
অগ্রণী ব্যাংক এর ঢাকা সার্কেল-১ এর ব্যবসায়িক পর্যালোচনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র ঢাকা সার্কেল-১ এর আওতাধীন অঞ্চল, কর্পোরেট ও শাখা সমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ২০২৫ শনিবার অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। ঢাকা সার্কেল-১ এর মহাব্যবস্থাপক মো. শামছুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন। এছাড়া বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজা, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার ও মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-২) মুঃ আফজাল হোসেন। এসময় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম শ্রেণীকৃত ঋণ আদায়ের উপর বিশেষ গুরুত্বারোপসহ আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, আমদানি-রপ্তানি বৃদ্ধির উপর নির্দেশনা দেন। এছাড়াও তিনি ২০২৫ সালের সকল ব্যবসায়িক সূচকসমূহের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট অঞ্চল, কর্পোরেট শাখা প্রধান এবং ব্যবস্থাপকগণকে নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version