প্রচ্ছদ কর্পোরেট সংবাদ অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া...

অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সংগঠনসমূহের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অগ্রণী ব্যাংক পিএলসি.’র জাতীয়তাবাদী আর্দশে বিশ্বাসী সংগঠন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, কর্মচারী কল্যাণ সমিতি, জাতীয়তাবাদী ব্যাংকার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, জিয়া মঞ্চ, জিসাস সহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনের উদ্যেগে ৫ জানুয়ারি,২০২৬, সোমবার বাদ আছর অগ্রণী ব্যাংক ভবন কেন্দ্রীয় মসজিদে কোরান শরীফ খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা আগা আজিজুল ইসলাম, সভাপতি গোলাম সারোয়ার, সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসেন খান, সাধারন সম্পাদক শামীম হোসেন এবং অগ্রণী ব্যাংক পিএলসি.’র নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী ও সংগঠনসমূহের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উপদেষ্টা সহকারী মহাব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম বলেন-‘ বেগম খালেদা জিয়া সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন্, তার জীবনের স্বর্ণ সময় অতিবাহিত করেছেন এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায়’। কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আরিফ হোসেন খান বলেন-‘ বেগম জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তার দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস জাতির সংকটকালে পথ নির্দেশক হয়ে থাকবে।’ আলোচনা সভা সঞ্চালনা করেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ এমদাদুল আলম রনি।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version