অগ্রণী ব্যাংক পিএলসি.-এর উদ্যোগে ‘Strategic Management for Sustainable Banking: Risk Mitigation, NPL Reduction, Credit Growth and Business Expansion’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার রাজধানীর অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই)-এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে অগ্রণী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক মুজাফফর আহম্মদ, এফসিএমএ ও মো. সাঈদ কুতুব, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম, উপব্যবস্থাপনা পরিচালকগণ, ঢাকাস্থ সকল মহাব্যবস্থাপক, ঢাকা সার্কেল-১ ও ২ এর অধীনস্থ কর্পোরেট শাখা ও অঞ্চল প্রধানগণ, প্রধান শাখা, গুলশান কর্পোরেট ও আমিনকোর্ট কর্পোরেট শাখা-এর শাখা প্রধান ও উপমহাব্যবস্থাপকগণ এবং সংশ্লিষ্ট শাখার এডভান্স সেকশনের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে টেকসই ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনা, শ্রেণীকৃত ঋণ হ্রাস, ঋণ প্রবৃদ্ধি এবং ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করার পাশাপাশি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
