আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ১৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু নোমান মোঃ রফিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
সভায় শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতী ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, অধ্যাপক ড. হাফিজ মুজতবা রিজা আহমাদ এবং মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান এবং ইভিপি ও শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সচিব (ভারপ্রাপ্ত) মোঃ কবির আহমদ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ পণ্যের পিপিজি এবং শরীয়াহ্ পরিদর্শন প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, শরীয়াহ্ নীতিমালা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালনা এবং গ্রাহকদের জন্য শরীয়াহ্ সম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।