প্রচ্ছদ কর্পোরেট সংবাদ এবি ব্যাংক এর স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন

এবি ব্যাংক এর স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন

0
এবি ব্যাংক এর স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন

এবি ব্যাংক পিএলসি.-এর জিঞ্জিরা শাখা সম্প্রতি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকার শহীদ দেলোয়ার হোসেন রোডসংলগ্ন সেঞ্চুরী সিটি কমপ্লেক্সে স্থানান্তরিত হয়েছে।

এবি ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান আধুনিক ব্যাংকিং সুবিধাসম্পন্ন এ শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।

এছাড়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব রিয়াজুল ইসলাম, জনাব জেড এম বাবর খান, ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version