প্রচ্ছদ কর্পোরেট সংবাদ সোনালী ব্যাংক এর পেনশনার লাইভ ভেরিফিকেশন চালু

সোনালী ব্যাংক এর পেনশনার লাইভ ভেরিফিকেশন চালু

0
সোনালী ব্যাংক এর পেনশনার লাইভ ভেরিফিকেশন চালু
সোনালী ই-সেবা অ্যাপের সাথে পেনশনার বায়োমেট্রিক সিস্টেম ইন্টিগ্রেশন করে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের উদ্বোধন করেছে সোনালী ব্যাংক পিএলসি। এর ফলে সোনালী ব্যাংকের পেনশনভোগীরা শাখায় না এসেই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে পারবেন। ২১ জুন বরিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে লাইভ ভেরিফিকেশন সেবার উদ্বোধন করেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান। উদ্বোধন শেষে এ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version