মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ০৯ জুলাই, ২০২৫ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমটিবি’র চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এমটিবি’র পরিচালকবৃন্দ, খাজা নারগিস হোসেন, সৈয়দ নাসিম মঞ্জুর, তপন চৌধুরী (অ্যাস্ট্রাস লিমিটেড কর্তৃক মনোনীত), ড্যানিয়েল ডে ল্যাঞ্জ (নরফান্ড কর্তৃক মনোনীত), বিকল্প পরিচালক, মোঃ রিয়াসাদ উদ্দিন, স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ড. মোহাম্মদ তারেক, শিব নারায়ণ কৈরী এবং জেরিন মাহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও কোম্পানী সেক্রেটারী, রেইস উদ্দীন আহ্মাদ, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

