শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

সিটি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় ২৫% লভ্যাংশ অনুমোদন

প্রকাশঃ

সিটি ব্যাংক লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এজিএম-এ ব্যাংকের পরিচালক, শেয়ারহোল্ডার এবং উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় ২০২৪ সালের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত ১২.৫% নগদ ও ১২.৫% স্টক লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়।

চেয়ারম্যান আজিজ আল কায়সার স্বাগত বক্তব্যে বলেন, “২০২৫ সালে ব্যাংকের কর পরবর্তী সমন্বিত মুনাফা দাঁড়িয়েছে ১,০১৪ কোটি টাকা, যা আগের বছরের ৬৩৮ কোটি টাকা থেকে ৫৮.৯% প্রবৃদ্ধি। এটি ব্যাংকের সুশাসন ও আর্থিক ভিত্তির প্রতিফলন।”

তিনি আরও জানান, ব্যাংকের মোট চলতি ও সঞ্চয়ী আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের শেষে মোট আমানতের ৪৫ শতাংশে পৌঁছেছে, যা চার বছর আগে ছিল ৪২ শতাংশ।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “২০২৪ সালে সিটি ব্যাংক টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অগ্রাধিকার দিয়েছে। রিটেইল ও এসএমই খাতের বিস্তার, ডিজিটাল ফার্স্ট উদ্যোগ এবং সম্পদের গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৫ সালেও উদ্ভাবন ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।”

সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

এজিএম-এ অংশ নেন ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান এবং অন্যান্য কর্মকর্তা ও শেয়ারহোল্ডারগণ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ