শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ ইসলামী ব্যাংক এ স্বচ্ছ নিয়োগ ও মেধাভিত্তিক জনবল মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন

প্রকাশঃ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি একটি মেধাভিত্তিক ও পেশাগত মানসম্মত ব্যাংকিং পরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকটির পরিচালনাগত দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকিংয়ে অগ্রণী ভূমিকা দেশব্যাপী স্বীকৃত। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের গুণগতমান বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা মূল্যায়ন হয়েছে।

বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কতৃপক্ষ ব্যাংকের ২০২১ ইং সাল হতে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি মর্মে পর্যবেক্ষণ এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ প্রেক্ষিতে, ২০২১ সালের পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্ত জনবলকে মূল্যায়নের আওতায় আনা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়। সর্বমোট ১,৪১৪ (এক হাজার চারশত চৌদ্দ) জন কর্মকর্তা পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং এতে ৮৬৪ (আটশত চৌষট্টি) জন উত্তীর্ণ ও ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) জন অকৃতকার্য হন। ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইনের যথাযথ পরিপালন সাপেক্ষে অকৃতকার্য কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও দক্ষ, যোগ্য ও স্বচ্ছভাবে নির্বাচিত জনবল নিয়ে একটি আধুনিক, টেকসই এবং গ্রাহককেন্দ্রিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ