জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা উত্তর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৮ জুলাই সোমবার বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান । বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।
জনতা ব্যাংক এর ঢাকা উত্তর বিভাগীয় শাখাব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশঃ

