শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

কৃষিঋণ সহজ করতে এমটিবি ও পেট্রোকেম এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশঃ

কৃষকদের সহজে অর্থায়নের সুযোগ সৃষ্টি করতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড একটি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের ফলে পেট্রোকেম-এর অনুমোদিত ডিলারদের কাছ থেকে কৃষি উপকরণ সংগ্রহে সারা দেশে সহজ ঋণ সুবিধা পাওয়া যাবে।

এই উদ্যোগের লক্ষ্য হলো উচ্চমানের মাইক্রো-নিউট্রিয়েন্ট সার, কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক, উদ্ভিদ বৃদ্ধিনিয়ন্ত্রক এবং বীজের পর্যাপ্ত প্রাপ্তি নিশ্চিত করে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করাই হচ্ছে এই উদ্যোগের মূল উদ্দ্যেশ্য।
দেশজুড়ে ডিলার নেটওয়ার্কের মাধ্যমে কৃষকদের সময়মতো পণ্য সরবরাহ ও সার্বিক সহায়তা প্রদান করবে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড, যা কৃষি-ঋণে নতুন মাত্রা আনবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে অবদান রাখবে।

চুক্তিটি বিনিময় করেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মোঃ খালিদ মাহমুদ খান এবং পেট্রোকেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সাইফ উদ্দৌলাহ। এসময় উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের প্রধান, আবদুল মাননান, এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান, সঞ্জীব কুমার দে এবং পেট্রোকেমের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ. শাখাওয়াত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ