শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

ঢাকা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এডিবি-অর্থায়নে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশঃ

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি “Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)” প্রকল্পের অংশ হিসেবে ঢাকা ব্যাংক পিএলসি মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। রাজধানীর কাকরাইলে অবস্থিত ঢাকা ব্যাংকের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ৫ সদস্য বিশিষ্ট প্রশিক্ষণার্থী নির্বাচন কমিটির দ্বারা আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জন প্রশিক্ষণার্থী নিয়ে এক মাস মেয়াদী ১০০ ঘণ্টার প্রশিক্ষণ কর্মসূচি ১৮ আগস্ট ২০২৫ থেকে শুরু হয়েছে। যা ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।
এই প্রশিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে একজন উদ্যোক্তাকে (বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন) নতুন ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসাকে আরও উন্নত করতে প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সহায়তা করা হয়। এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা ব্যবসা পরিকল্পনা, বাজারজাতকরণ, অর্থায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক nym‡b Aviv wkLv। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি এর অতিরিক্ত পরিচালক ও SICIP প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, এবং যুগ্ম পরিচালক মোঃ আইয়ুব আলী। ঢাকা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এ কে এম শাহনেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব); মোঃ মোস্তাক আহমেদ, ডিএমডি ও সিইএমও; মোহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ইভিপি এন্ড হেড অব এমএসএমই ও ইমার্জিং বিজনেস ডিভিশন এবং ফাহমিদা চৌধুরী, প্রিন্সিপাল, ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট।

এই যৌথ উদ্যোগ বাংলাদেশে উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ