“Moving Towards Sustainability & Decarborization for Present & Future” শ্লোগানকে ধারণ করে সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২৪ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২৭ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫” এ উক্ত রিপোর্টের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব মো: রিয়াজুল করিম, এফসিএমএ, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর পরিচালক জনাব আ. ন. ম. মঈনুল কবীর, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার, এসইভিপি ও সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

