শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর ৬ষ্ঠ ফাউন্ডেশন ডে উদযাপন

প্রকাশঃ

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল ‘৬ষ্ঠ ফাউন্ডেশন ডে’ উদযাপন করেছে । সম্প্রতি রাজধানীর ক্যাডেট কলেজ ক্লাবে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ চেয়ারম্যান জেসরিনা হায়দার। এ সময় ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ মমতাজ মহল রানু, র্চাটার্ড প্রেসিডেন্ট ফরিদা জসিম, ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট নাহিদ ফরমান ও সেক্রেটারি রায়ানা আকন্দসহ ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ