শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

এমটিবি ফাউন্ডেশনের ‘বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৫’ পালন

প্রকাশঃ

অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন চলাফেরার প্রতীক হিসেবে সাদা ছড়ির গুরুত্ব¡ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর সাথে যৌথ উদ্যোগে ‘বিশ্ব সাদা ছড়ি দিবস ২০২৫’ পালন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল “সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”- যার মাধ্যমে সমাজে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনতা, মর্যাদা ও অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এই আয়োজনটির উল্লেখযোগ্য বিষয় ছিল এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি, ব্রেইল কিটস্ এবং সহায়ক ডিভাইস বিতরণ। এর পর দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার, সমাজে তাদের অন্তর্ভুক্তি এবং প্রবেশাধিকারের যোগ্যতা সৃষ্টি ও তাদের জীবনের প্রতিবন্ধকতাগুলো সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি অধিবেশনের আয়োজন করা হয়।

বিশেষ এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশন-এর সিইও, সামিয়া চৌধুরী এবং সহযোগী, গোলাম রাব্বানী এবং সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)-এর নির্বাহী পরিচালক, খন্দকার জহুরুল আলম।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ