শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংক এর বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন নোয়াখালীতে অনুষ্ঠিত

প্রকাশঃ

১০ নভেম্বর সোমবার জনতা ব্যাংক পিএলসি’র নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম । নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন নির্বাহী এবং শাখাব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

এর আগে নোয়াখালীর মাইজদীতে ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক কর্মশালার উদ্বোধন ও সেশন পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান ব্যাংকের নিয়মাচার সঠিকভাবে পরিপালনের প্রতি উপস্থিত নির্বাহী ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। খেলাপী ঋণ আদায়ে কর্মকর্তাদেরকে অধিকতর মনোযোগ দেয়ার আহ্বান জানান। স্বল্প সুদের আমানত সংগ্রহ এবং সংগ্রহকৃত আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ করার পরামর্শ দেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ