শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এর মধ্যে ১১ নভেম্বর ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও জনাব সাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও জনাব সাহাদাত হোসাইন বাহার এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডপহোল্ডারগণ এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও সিএফও জনাব মো: জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান জনাবা রুমানা কুতুবুদ্দিন, এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব মো: আমজাদ হোসেন, এসইভিপি ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান জনাব তরিকুল ইসলাম, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান জনাব মো: রিয়াদ হোসেন ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর হেড অব সেলস জনাব আবু সেহেরী ফরহাদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ