শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপক সম্মেলন যশোরে

প্রকাশঃ

অগ্রণী ব্যাংক পিএলসি’র খুলনা সার্কেলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং জেলা পর্যায়ের শাখা প্রধানদের নিয়ে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৫ শনিবার যশোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণীকৃত ঋণ আদায়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহ, রেমিট্যান্স আহরণ ও অগ্রণী ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে সকলকে নির্দেশনা প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. ইখতিয়ার উদ্দিন ও উপমহাব্যবস্থাপক সমর কুমার রায়। সম্মেলনের সভাপতিত্ব করেন যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রোকন উদ্দীন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ