শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র-ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশঃ

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ আব্দুস সোবহান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ছাত্র জীবনের শুরু থেকেই ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাই ভবিষ্যৎ জীবনে অনিবার্য সাফল্য।’’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিলেট শাখার ব্যবস্থাপক জনাব শামসুল আলম চৌধুরী এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মোশারফ হোসেন। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অত্র স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ