শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

মেঘনা ব্যাংক এর চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যানকে উজ্জ্বল সাফল্যে অভিনন্দন

প্রকাশঃ

সম্প্রতি, মেঘনা ব্যাংকের চেয়ারপারসন এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী ২০২৫ সালের বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-এ “চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও)/ ফাইন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৫” ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন।

এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর আর্থিক শাসনব্যবস্থা, কৌশলগত পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের আর্থিক কাঠামোকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার প্রতিফলন।

এছাড়াও, মেঘনা ব্যাংক পিএলসি. অভিনন্দন জানাচ্ছে ব্যাংকের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদকে। তিনি বাংলাদেশে ফেডারেশন অব সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস-এর অনরারি কনস্যুলেট প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে অনরারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অর্জন আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সংযোগ এবং দেশের ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে।

উক্ত, অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের সম্মানিত পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব), উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ