২০২৪-২০২৫ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহ ও বিতরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মর্যাদাপূর্ণ “রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬” লাভ করেছে ঢাকা ব্যাংক পিএলসি.। এই সময়ে ব্যাংকটি দেশের শীর্ষ দশটি রেমিট্যান্স বিতরণকারী ব্যাংকের অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গত ১৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে ঢাকা ব্যাংক পিএলসি.-এর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব এ. কে. এম. শাহনেওয়াজ।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

