শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

স্ট্যান্ডার্ড ব্যাংকে মাসব্যাপী স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা ক্যাম্পেইন

প্রকাশঃ

‘শরি‘আহ ও আধুনিকতার বন্ধনে আন্তরিক সেবা’ শ্লোগানকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল শাখায় মাসব্যাপী ‘স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান। গ্রাহকদেরকে ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উদ্বুদ্ধকরণ, প্রবাসীদের রেমিট্যান্স সেবার প্রসার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশেষায়িত ইসলামি ব্যাংকিং অ্যাকাউন্ট (যেমন হজ. মোহর, ওয়াক্ফ প্রভৃতি)- এর জনপ্রিয়করণই এই ক্যাম্পেইনের মুখ্য উদ্দেশ্য। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে সিরাজুল কবির, ইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মনসুর আহমেদ, এবং ইভিপি ও হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ