শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশঃ

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবাসী রেমিট্যান্স গ্রাহকদের উৎসাহিত ও সম্মানিত করতে “রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন – ২০২৬” শুরু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় রেমিট্যান্স গ্রাহকরা মোটরসাইকেল, ল্যাপটপ, রেফ্রিজারেটর ও স্মার্টফোনসহ আরও আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন। রেমিট্যান্স ক্যাম্পেইন আগামী ২০ মার্চ পর্যন্ত ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে পরিচালিত হবে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, এসইভিপি মোহাম্মদ আব্দুল মুবিন এবং ইভিপি মীর মো: হাসানুল জাহেদ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি রেমিট্যান্স প্রেরণে বৈধ ও ব্যাংকিং চ্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁদের আরও উৎসাহিত করাই ব্যাংকের লক্ষ্য। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদা গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আধুনিক, নিরাপদ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে প্রবাসী গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের নির্দেশনা দেন। বক্তৃতার শেষে তিনি সকল প্রবাসী রেমিট্যান্স গ্রাহকদের পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ