শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

জনতা ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস পালন

প্রকাশঃ

আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন এই স্লোগানকে ধারন করে ০২ মার্চ ২০২৬ তারিখ সোমবার আর্থিক সাক্ষরতা দিবস-২০২৬ পালন করে জনতা ব্যাংক পিএলসি। এ উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের নেতৃত্বে র‌্যালিটি জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মতিঝিল-দিলকুশা ফোয়ারা চত্বর প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালিতে ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চ মাসের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস পালিত হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ