সোমবার, ২৫শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

কুমিল্লার হোমনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ১১৯তম শাখার উদ্বোধন

প্রকাশঃ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি কুমিল্লার হোমনায় ব্যাংকের ১১৯তম শাখার উদ্বোধন করেছে। কুমিল্লার ডেপুটি কমিশনার, মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে এক ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন।

এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, মেয়র, হোমনা, কুমিল্লা এবং রুমন দে, উপজিলা নির্বাহী অফিসার, হোমনা, কুমিল্লা ভার্চ্যুয়াল অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান, চন্দনপুর ইউনিয়ন পরিষদ এবং সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, আজাদ শামসী, ডিভিশনাল হেড, এমটিবি ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন ৩, গিয়াসউদ্দিন আহমেদ, রিজিওনাল হেড, এমটিবি কুমিল্লা রিজিওন, সেলিনা আলম, হেড অব নেটওয়ার্ক এক্সপ্যানশন ডিপার্টমেন্ট ও আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, এমটিবি সহ মোঃ জাহাঙ্গির আলম, সদ্য যাত্রা শুরু করা এমটিবি শাখার ব্যবস্থাপক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই ভার্চ্যুয়াল উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ