মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বেগমগঞ্জে লাউতলী উচ্চ বিদ্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশঃ

০৯ অক্টোবর ২০২১ইং তারিখে নোয়াখালী জেলার বেগমগঞ্জে লাউতলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝেস্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লাউতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নুরুল ইসলাম এবং ব্যাংকের প্রটোকল অফিসার জনাব কে. এম. হারুনুর রশিদ-সহ লাউতলী উচ্চ বিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে ফেইস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

 

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ