মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নতুন বিধিনিষেধের বিষয়ে যা বললেন

প্রকাশঃ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, দেশে নতুন করে আর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো।

তিনি বলেন, নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত বিধিনিষেধ বলবৎ থাকবে। তবে আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

ডা. খুরশীদ আলম বলেন, ‘এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রদানের জায়গা। এখানে স্বাস্থ্যসেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর চাপ বেশি। বিশেষ করে ফিমেল সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচণ্ড শীতেও রোগীদের মেঝেতে রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।’

আরও পড়ুন : সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

পরে হাসপাতালের নতুন বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়াসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ