বুধবার, ২৯শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের গৃণনির্মাণ ঋণ প্রদানে সোনালী ব্যাংকের সাথে চুক্তি

প্রকাশঃ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা/কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থা্র মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা-২০২১ কার্যকরের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসাবে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং বেবিচকের পক্ষে সদস্য (প্রশাসন) মোঃ মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য মোঃ মাহবুব আলম তালুকদার, এয়ার কমোডর রেয়াদাদ হোসেন, এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, এয়ার কমোডর কাওসার, পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, অগ্রণী ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান মজুমদার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ