মার্কেন্টাইল ব্যাংক এর ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

প্রকাশঃ

বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় আজ ২৬ জুলাই, রোববার থেকে কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে উক্ত শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আকরাম হোসেন (হুমায়ুন)।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ¦ মোশাররফ হোসেন এবং স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ¦ মোঃ নুরুল আমীন, মোঃ মনির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, ডা. চৌধুরী গোলাম সোবহানী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোঃ অলিউল্লাহ, নয়াবাজার শাখা প্রধান মোঃ জিল্লুর রহমান, ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ। ‘নয়াবাজার শাখা’র নতুন ঠিকানা- সোলাম্বিয়া চৌধুরী মার্কেট, হোল্ডিং নং-৩০, জিন্দাবাহার ১ম লেন, নয়াবাজার, ওয়ার্ড নং-৩২, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, থানা- কোতয়ালী, ঢাকা-১১০০।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ