শাহ্জালাল ইসলামী ব্যাংক এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

প্রকাশঃ

২৫ জুলাই ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী Review of Investment Documentation-Common Mistakes বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমীর প্রধান জনাব এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে, শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার ড. মো: মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ