মেঘনা ব্যাংক চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

প্রকাশঃ

দেশের চামড়া শিল্প খাতে স্বল্প সুদে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের ২,০০০ কোটি টাকার ‘চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে প্রাক-অর্থায়ন স্কিম’-এ অংশগ্রহণ করেছে মেঘনা ব্যাংক পিএলসি। এ স্কিমের আওতায় সংশ্লিষ্ট খাতের যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭% সুদে অর্থায়ন সুবিধা পাবেন।

এ উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক ও মেঘনা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান এবং এসইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. আনিস উর রহমান, নির্বাহী পরিচালক জনাব নাহিদ রহমান এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (SMESPD) পরিচালক জনাব মো. জাবদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের মাধ্যমে দেশের চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা উৎসাহিতকরণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে চায় মেঘনা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন ও প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় সিএমএসএমই ও কৃষি খাতের উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে অর্থায়ন সুবিধা সম্প্রসারণে মেঘনা ব্যাংক পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ