শুক্রবার, ২২শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

খুলনা জেলার পাইকগাছার বাঁকা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন

প্রকাশঃ

ফেব্রুয়ারি ২৫, ২০২০ তারিখে খুলনা জেলার পাইকগাছার বাঁকা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুর রশিদ, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব মোঃ আলী নাহিদ খান, ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আব্দুর রউফ, কপিলমুনি শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কাইয়ুম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আবুল কালাম আজাদ, সাস এর সহকারী পরিচালক জনাব একেএম গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব বিপ্লব শাধু এবং এজেন্ট আরাফ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী জনাব মোঃ ফারুকুজ্জামান। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ