ঢাকা থেকে ফ্রান্সের পথে বিমানের বিশেষ ফ্লাইট

প্রকাশঃ

ঢাকা থেকে ২৪৬ যাত্রী নিয়ে প্যারিস রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট। আজ বুধবার (২৪ জুন) বেলা ১১টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

প্যারিসগামী এই ফ্লাইটের যেতে ৫৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও সেখানে স্থায়ীভাবে বসবাসকারী যাত্রীকে সিলেট থেকে ঢাকায় নিয়ে এসেছে নভোএয়ার। বুধবার সকালে বিশেষ ফ্লাইটের মাধ্যমে প্যারিসগামী এসব যাত্রীদের ঢাকায় আনা হয়। বিশেষ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় ঢাকায় পৌঁছায়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ