কাতার থেকে দেশে ফিরলেন ৪১৩ জন প্রবাসী

প্রকাশঃ

আজ বুধবার (১২ আগস্ট) কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন ৪১৩ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায় কাতারে আটকা পড়েন বাংলাদেশি এই নাগরিকরা। দুদেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে বুধবার তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ