মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

UCB Bank

“সিএমপি বৃত্তি তহবিলে” সাউথইস্ট ব্যাংকের ১০ লাখ টাকার অনুদান

প্রকাশঃ

সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ”সিএমপি বৃত্তি তহবিলে” ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে।

০৩ সেপ্টেম্বর, ২০২০ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর নিকট অনুদানের ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে, অন্যান্যদের মধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সাউথইস্ট ব্যাংক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাউথইস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে অনুদানের এই অর্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যের সন্তানদের শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্ন ও বেগবান করতে সহায়তা করবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ