ভারতে করোনায় একদিনে আরও ৪৯৬ জনের মৃত্যু

প্রকাশঃ

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ২৩০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮২ লাখ ২৯ হাজার ৩১৩ জন। এই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগী মারা গেছে, তার মধ্যে ৪৪ হাজার জনের মৃত্যু মহারাষ্ট্রে রাজ্যে। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে তা সাত হাজারের আশপাশে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ